করোনাভইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. মনসুর রহমান।
শনিবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছেন এমপির ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম।
জানা যায়, হঠাৎ সর্দি-জ্বরসহ নানা উপসর্গ দেখা দেওয়ায় শুক্রবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন এমপি মনসুর রহমান। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষা করে তার করোনা পজিটিভ আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, এমপি মনসুর রহমান বর্তমানে উপসর্গ ছাড়া শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি রাজশাহী নগরীর কাজিহাটায় নিজ বাড়িতে অবস্থান করছেন।
বার্তাবাজার/এমকে