করোনা: ভারতে একদিনে ৯১২ জনের মৃত্যু, শনাক্ত ৬৯ হাজার

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯১২ জন। করোনায় ভারতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৭০৬ জনের।

রবিবার (২৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে একদিনে ৬৯ হাজার ২৩৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ৩০ লাখ ৪৪ হাজার ৯৪০ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ লাখ ৮০ হাজার ৫৬৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৯৮৯ জন। সুস্থতার হার ৭৪ দশমিক ৮৯ শতাংশ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর