দেশে এখন পর্যন্ত ৭২ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। একইসাথে ভাইরাসটির উপসর্গে নিহত হয়েছেন আরও ৭ জন।
শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ই এপ্রিল প্রথম দেশে মৃত্যুবরণ করেন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ। তারপর থেকে একে একে মারা গেছেন আরও ৭২ চিকিৎসক।আর করোনার লক্ষণ উপসর্গ নিয়ে মারা গেছেন আরও সাত জন চিকিৎসক।
বার্তাবাজার/এসজে