আফগানিস্তান সেনাবাহিনীর সাথে তালেবানের সংঘর্ষে নিহত ১১৪

আফগানিস্তানের কান্দুস ও বালখ প্রদেশে সেনাবাহিনীর সাথে তালেবানের প্রচন্ড সংঘর্ষে ১২৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ আগস্ট) স্থানীয় সময় ভোর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ পরদিন পর্যন্ত চলে। এই সময়ে পৃথক ৩টি সংঘর্ষে ১৪ নিরাপত্তাকর্মী ও ১১৪ তালেবান নিহত হয়েছে।

শুক্রবার আফগান ন্যাশনাল আর্মি (এএনএ) এক বিবৃতি দিয়ে জানায়, বিগত ২৪ ঘণ্টায় আকাশ ও ভূমি থেকে চালানো তাদের অভিযানে তালেবানের কমপক্ষে ১১৪ জন নিহত হয়েছেন।

শনিবার উত্তরাঞ্চলীয় টাখারপ্রদেশে একটি তল্লাশিচৌকিতে তালেবানের হামলায় অন্তত ৯ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশপ্রধানের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে তালেবানের হামলায় আরও চার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র।

দেশটির রাজধানী কাবুল পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শনিবার কাবুলে একটি ম্যাগনেটিক বোমা বিস্ফোরণ হয়েছে। তাতে প্রাণ হারিয়েছে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য। এ ছাড়া আহত হয়েছেন একজন বেসামিরক নাগরিকসহ চারজন। তবে ওই হামলার দায় তালেবান স্বীকার করেনি।

সম্প্রতি রাজধানী কাবুলে এমন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর বাহনগুলো লক্ষ্য করে নিয়মিতই এসব হামলা চালানো হচ্ছে। ফলে বন্দিমুক্তি নিয়ে যেসব আলোচনা চলছিল বা যতটা অগ্রগতি দেখা দিয়েছিল, তা আরও বিলম্বিত হচ্ছে। এতে করে আফগানিস্তানের সরকারপক্ষের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা যে আরও বিলম্বিত হবে তা অনুমেয়।

অবশ্য তালেবানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে– বাকি তালেবান বন্দিদের মুক্ত করে না দেয়া পর্যন্ত সরকারের সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা শুরু করবে না তারা।
সূত্র-আফগানিস্তান টাইমস


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর