মহামারি করোনা পরিস্থিতিতে সরকারি চাকরিজীবিদের নিজ নিজ দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করতে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। ঘোষণা অনুযায়ী করোনায় মারা যাওয়া প্রত্যেক সরকারি চাকরিজীবির পরিবারকে এই ক্ষতিপূরণ দেয়া শুরু হয়েছে।
পুলিশ বাহিনীর মাঝে প্রথম মারা যাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের ডিসি মো. মিজানুর রহমানের পরিবার ক্ষতিপূরণ বাবদ পাচ্ছেন ৫০ লাখ টাকা। গত ১৯ আগস্ট অর্থমন্ত্রণালয় থেকে এ বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।
জানা যায়, পুলিশের কর্মকর্তা করোনায় মারা যাওয়ার পর তার স্ত্রী ও পরিবারের লোকজন যথাযথ নিয়ম মেনে ক্ষতিপূরণের জন্য আবেদন করেছিলেন। পূণরায় বিয়ে না করার অঙ্গিকারও দেন তিনি। মিজানুর রহমান ৫ম গ্রেডে বেতনভুক্ত ছিলেন বলে তার পরিবারের অনুকূলে ৫০ লাখ টাকা পরিশোধে সম্মতি দেয়া হয়েছে।
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ১৩ জুলাই ভোররাতে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান।
বার্তাবাজার/এসজে