বৃষ্টির দিনে বাসায় বসেই রান্না করুন মজাদার সবজি খিচুড়ি

আলাদাভাবে সবজি, মাংস ও ডাল রান্নার বদলে এক রান্নাতেই যদি সব সেরে নেওয়া যায় তবে খারাপ কী! এতে করে শরীর সব পুষ্টিগুণ একসঙ্গে পাবে আর খাওয়া হবে স্বাস্থ্যকর।

কাজের ব্যস্ততায় রান্না করাটা বেশ ঝামেলা। কিন্তু রান্না না করে, বাইরের খাবার খেয়ে বেশিদিন কাটানো সম্ভব নয়। তাই রান্না সারতে হবে ওয়ান-পট মিলের মাধ্যমে। ওয়ান-পট মিলে নানান ধরণের উপাদান একসঙ্গে রান্না করে নেওয়া যায় একটি পাত্রেই।

আলাদাভাবে সবজি, মাংস ও ডাল রান্নার বদলে এক রান্নাতেই যদি সব সেরে নেওয়া যায় তবে খারাপ কী! এতে করে শরীর সব পুষ্টিগুণ একসঙ্গে পাবে আর খাওয়া হবে স্বাস্থ্যকর। বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রয়োজনও হবে না। তাই আপনাদের জন্য রইল সবজি খিচুড়ি।

উপকরণ:
চাল-২ কাপ, মুগ ডাল-আধ কাপ, মসুর ডাল- আধ কাপ, গাজর, আলু, ফুলকপি, সবজি-১/২ কাপ এছাড়া পছন্দ মত যেকোনো সবজি, পেঁয়াজ কুঁচি-১/২ কাপ, আদা কুঁচি ২ চা-চামচ,হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ, জিরে বাটা-১ চা চামচ, রসুন কুঁচি-২ চা চামচ, কাঁচা লঙ্কা-৫/৬ টি, তেজপাতা- ২/৩টি, দারুচিনি- ২/৩টি, এলাচ- ২/৩টি, লবণ- পরিমাণ মত, তেল-১/২ কাপ, ঘি- ১ টেবিল চামচ

পদ্ধতি:
মুগ ডাল ভেজে নিন। চাল ও ডাল এক সঙ্গে ধুয়ে নিন। পাত্রে তেল দিন। তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ ভেজে সব মশলা দিয়ে চাল ও ডাল ঢেলে দিন। হালকা ভাজা হলে সবজি দিয়ে দিন। এখন ৬/৭ কাপ জল দিয়ে ঢেকে দিন। এবার আঁচ বারিয়ে ভালো করে ফুটে উঠলে ওভেনের আঁচ কমিয়ে দিন। কিছুক্ষণ দমে রাখুন। নামানোর আগে ঘি দিয়ে পরিবেশন করুন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর