ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন। গতকাল শনিবার তিনি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
রবিবার (২৩ আগস্ট) সকালে সচিবের একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘স্যার (নূরুল ইসলাম) কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনাক্ত হওয়ার পর শনিবারই তিনি হাসপাতালে ভর্তি হন। আল্লাহর রহমতে তিনি ভালো আছেন, তেমন কোনো জটিলতা নেই।’
নূরুল ইসলামের এক সন্তান ও স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান একান্ত সচিব।
বার্তাবাজার/এমকে