কলম্বিয়ায় চোরাচালানি-সন্ত্রাসীদের সহিংসতায় ১৭ জন নিহত

কলম্বিয়ায় তিনটি পৃথক স্থানে মাদক চোরাকারবারি, সন্ত্রাসী গোষ্ঠী ও সাবেক ফার্ক গেরিলাদের অনুসারীদের মধ্যে সহিংসতায় অন্তত ১৭ জন নিহত হয়েছে।

শনিবার (২২ আগষ্ট) দেশটির স্থানীয় গণমাধ্যম ও সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

লাতিন আমেরিকান দেশটির নারিনো ও কাউকা প্রদেশে ভিন্ন সতিংসতায় ছয় জনের মৃত্যু হয়েছে। বাকি পাঁচজন আরাউকা প্রদেশের সহিংসতায় মারা যায়। নারিনোতে নিহতদের বিষয়ে কলম্বিয়া সেনাবাহিনীর হারকিউলিস টাস্কফোর্সের কমান্ডার জেনালের নাইরো মার্টিনেজ বলেন, নিহতরা কোনও সংগঠনের অংশ নাকি পরিবারের সদস্য আমরা এখনও তা জানা যায়নি।

এই ঘটনায় টুইট বার্তায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভান ডুক। তিনি বলেছেন, মাদক পাচার ও সন্ত্রাসবাদের মাধ্যমে পরিচালিত সহিংসতায় মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত।

কয়েক দশক ধরে কলম্বিয়ায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মাদক পাচার সংশ্লিষ্ট দ্বন্দ্ব-সহিংসতা চলছে। এতে এ পর্যন্ত ২ লাখ ৬০ হাজারেরও বেশি প্রাণ হারিয়েছেন, ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর