পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে পঞ্চম উইকেটে ৩৫৯ রানের জুটির রেকর্ড গড়েছেন দুই ইংলিশ ব্যাটসম্যান জ্যাক ক্রলি ও জস বাটলার। এই জুটি গড়ার মধ্য দিয়েই বাংলাদেশের সাকিব-মুশফিকের রেকর্ডে ভাগ বসালেন ক্রলি-বাটলার।
তিন বছর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে পঞ্চম উইকেটে নেমে ৩৫৯ রানের জুটি গড়েছিলেন বাংলাদেশের দুই তারকা ব্যাটসম্যান সাকিব-মুশফিক।
পাকিস্তানের সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে পঞ্চম উইকেটে ৩৫৯ রানের পার্টনারশিপ গড়েছেন ক্রলি-বাটলার। ইংলিসদের হয়ে টেস্ট ক্রিকেটে পঞ্চম উইকেটে এটাই সবচেয়ে বড় রানের জুটির রেকর্ড।
কেএস/বার্তাবাজার