করোনায় বাংলাদেশে মৃতের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি। মরণঘাতী এ ভাইরাসে শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশেও মারা যান অনেক বাংলাদেশি প্রবাসী। সংক্রমণের পাঁচ মাস পরও মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের মৃত্যু হচ্ছে।
তবে জুন ও জুলাইয়ে মৃত্যুহার ছিলো কিছুটা বেশি। যা বর্তমানে অনেকটা কমে এসেছে। শনিবার( ২২ আগস্ট) পর্যন্ত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য সহযোগিতা সংস্থার (জিসিসি) ছয় দেশে করোনাভাইরাসে মারা গেছেন এক হাজার ১৭০ জন বাংলাদেশি। অন্যদিকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য ১৪ দেশে ৬৫৯ জন বাংলাদেশি মারা গেছেন।
দূতাবাস কর্মকর্তা, প্রবাসী ও হাসপাতাল সূত্রে পাওয়া বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত পাওয়া মৃত্যুর পরিসংখ্যানঃ-
১.সৌদি আরব-৭৮৮ জন
২.আরব আমিরাত-১৭৫ জন
৩.কুয়েত-১০০ জন
৪.ওমান-৫৫ জন
৫.কাতার-৩২ জন
৬.বাহরাইন-২০ জন
৭.যুক্তরাজ্যে-৩২৫ জন
৮.যুক্তরাষ্ট্রে-২৮২ জন
৯.ইতালিতে-১৪ জন
১০.কানাডায়-৯ জন
১১.সুইডেনে-৮ জন
১২.ফ্রান্সে-৭ জন
১৩.স্পেনে-৫ জন
১৪.পর্তুগাল-২ জন
১৫.দক্ষিণ আফ্রিকা-২ জন
এছাড়া ভারত, মালদ্বীপ, কেনিয়া, লিবিয়া, ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন। এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে ২০ টি দেশে মারা গেছেন এক হাজার ৮২৯ জন।
কেএস/বার্তাবাজার