মারা গেছেন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত শতবর্ষী বৃদ্ধ ফ্রেডি ব্লম। মরণকালে তার বয়স হয়েছে ১১৬ বছর। তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ মনে করা হতো। যদিও গিনেজ রেকর্ডে কখনও তার নাম ওঠেনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ১৯০৪ সালের মে মাসে জন্মগ্রহণ করেন ব্লম। কিশোর বয়সেই স্প্যানিশ ফ্লু মহামারিতে পুরো পরিবারকে হারিয়ে ফেলেন তিনি। এরপরও জীবদ্দশায় দু’টি বিশ্বযুদ্ধ ও আফ্রিকার বর্ণবাদ সংকট দেখে গেছেন এ ব্যক্তি।
মদ্যপান বহু আগে ছেড়ে দিলেও ধূমপানের অভ্যাস ছাড়তে পারেননি এ বৃদ্ধ। ব্লমের পরিবার জানিয়েছে, শনিবার কেপ টাউনে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।
কেএস/বার্তাবাজার