ওমানে শাহীন খান (৩১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শাহীন ফরিদপুর চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এম কে ডাঙ্গী গ্রামের হযরত খানের ছেলে।
আজ শনিবার (২২ আগস্ট) বিকালে শাহীন খান ওমানে তার নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহতের লাশ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, মৃত শাহীন খান (৩১) বেশ কয়েক বছর যাবৎ ওমানে রয়েছেন। শাহীন খান বিদেশ যাওয়ার আগে বিয়ে করে বাড়ীতে রেখে যান স্ত্রীকে। তিনি বিদেশে যাওয়ার পর স্বামী স্ত্রী দুজনের মধ্যে কলহ শুরু হয়। মাত্র দু’দিন আগে এই কলহের জের ধরে শাহী খানের স্ত্রী কাকলী আক্তার (২০) অভিভাবকদের উপস্থিতিতে প্রবাসী শাহীনকে তালাক দেন। তাকে স্ত্রী তালাক দিয়েছে বিষয়টা মেনেনিতে পারেননি শাহীন খান। সেই অভিমানে আজ শনিবার বিকালে তার ফেইবুক আইডিতে আত্মহত্যার জন্য স্ত্রী কাকলী আক্তার দায়ী করে এবং পরিবার ও বন্ধুদের কাছে ক্ষামা চেয়ে স্ট্যাটাস দিয়ে ওমানে তার নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
মৃত্যুর আগে ফেইসবুকে যা লিখেছিলেন-

চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান উপজেলা সদর ইউনিয়নের এম কে ডাঙ্গী গ্রামের হযরত খানের ছেলে শাহীন খান পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
বার্তা বাজার কে.কে