ফরিদপুরের বোয়ালমারীতে এক নারীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিলাস ঠাকুর (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে এক নারী।
শুক্রবার রাতে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামের এক নারী বাদী হয়ে মামলাটি করেন। মামলা নং-১৯। অভিযুক্ত বিলাস ঠাকুর চতুল ইউনিয়নের আরাজীবাইখির গ্রামের ফারুক ঠাকুরের ছেলে।
এর আগে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিলাস ঠাকুরকে নিজবাড়ি থেকে ১১পিস ইয়াবাসহ আটক করেন বোয়ালমারী থানার এসআই সাইফুদ্দিন। এ ঘটনায় এসআই সাইফুদ্দিন বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও করেছেন। মামলা নং ১৮।
এই দুই মামলায় বিলাস ঠাকুরকে গ্রেফতার দেখিয়ে আজ শনিবার (২২ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
বোয়ালমারী থানারি অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, ‘বিলাস ঠাকুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
বার্তা বাজার / ডি.এস