জিজ্ঞাসাবাদে কী করেছিল মালয়েশিয়ার পুলিশ, জানালেন রায়হান

আজ(শনিবার) দেশে ফিরেছেন মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবির। দেশে ফিরেই বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রায়হান বলেন মালয়েশিয়ায় পুলিশের কাছে গ্রেপ্তার থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে আমাকে ‘মানসিকভাবে চাপ প্রয়োগ’ করা হয়েছে।

এসময় রায়হান বলেন, ‘ শুধু পুলিশ নয় মালয়েশিয়ায় বিভিন্ন সংস্থার সদস্যরা আমাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন। এসময় তারা কৌশলে আমার ওপর মানসিক চাপ প্রয়োগ করার চেষ্টা করেন, যেন আমি আমার বিবৃতি পরিবর্তন করি। কিন্তু আমি আমার বক্তব্য পরিবর্তন করিনি।’

প্রথম ১৪ দিন একাধিক সংস্থার সদস্যরা আমার কাছে জানতে চায় ‘আমার কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না? আল-জাজিরার সাথে আমার যোগাযোগ কীভাবে হলো? সরকারের সমালোচনা করার জন্য আমাকে টাকা দেওয়া হয়েছে কি না? আমার পেছনে কোনো ব্যক্তি বা সংস্থার ইন্ধন আছে কি না?- এই ধরনের প্রশ্ন করা হতো আমাকে। আমার মনে হয়েছে, তারা চাচ্ছিল আমি যেন বিবৃতি দেই যে, কারও মাধ্যম হয়ে আমি সাক্ষাৎকার দিয়েছি।’

এসময় রায়হান আরও বলেন, ‘আমি নিজে থেকেই সেখানকার শ্রমিকদের দুর্ভোগ নিয়ে আল-জাজিরার সাথে কথা বলেছি। আমি তাদেরকে অনেকবার বলেছি, আমি মালয়েশিয়া সরকারের বিরুদ্ধে কোনো কথা বলিনি। একজন সাধারণ মানুষ হিসেবে অনিয়মগুলো নিয়ে কথা বলেছি। পুলিশের হেফাজতে থাকার সময় আমার সাথে দুর্ব্যবহার করেনি। তবে আমাকে একটি অন্ধকার কক্ষে একা আটকে রাখা হয়েছে। আটক থাকাকালীন সময়ে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা কয়েকবার আমার সঙ্গে দেখা করেন।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর