দেশে আগামী ১৫ দিনে বন্যার সম্ভাবনা নেই

দেশে আগামী ১৫ দিনের মধ্যে নতুন করে বন্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া। তবে আগামী মাসের(সেপ্টেম্বর) মাঝামাঝি কিংবা শেষের দিকে বন্যা হতে পারে।

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। তবে দেশের ভেতরের বৃষ্টি জলাবদ্ধতা তৈরি করে, কিন্তু বন্যা তৈরি করে না। সাধারণত ভারতের ভারী বৃষ্টির কারণে দেশে বন্যা হয়ে থাকে।’

এদিকে গত কয়েক মাসে তিন দফা বন্যা হয়েছে। এতে এক হাজার ৩২৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী । আর এ ক্ষতি পুষিয়ে নিতে ৮২ কোটি ৫৪ লাখ টাকার পুনর্বাসন কর্মসূচি নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। বুধবার (১৯ আগস্ট) বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব বলেন কৃষিমন্ত্রী ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর