দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, ১৮ আরোহীর ১৭ জনই নিহত

দক্ষিণ সুদানের রাজধানী জুবাযর কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা ১৮ আরোহীর ১৭ জনই নিহত হয়েছেন। জানা যায় জাতিসংঘের খাদ্য সংস্থার ত্রাণ সামগ্রী পরিবহনের ভাড়া করা বিমান ছিলো এটি। শনিবার (২২ আগস্ট) বিমানটি জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিট পরই হাই রেফারেন্ডাম আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করে। বিধ্বস্ত বিমানের একজন মাত্র আরোহী জীবিত রয়েছেন এবং তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভয়াবহ এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আপার নীল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জোসেপ মাইউম বলেন, “আমি যা দেখেছি তাতে একজন ব্যক্তি জীবিত আছেন। তবে তার অবস্থাও খুব একটা ভালো না। তাকে মারাত্মক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। আমরা ১৫ আরোহী এবং বিমানের দুজন ক্রু সদস্যের লাশ উদ্ধার করেছি। তাতে মোট নিহত হয়েছেন ১৭ জন।”

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর