মরণঘাতী করোনা ঠেকাতে কঠোর লকডাউন আর মাস্ক পড়া বাধ্যতামূলক করার পরও আবারও কোভিড-১৯ মহামারির হটস্পটে পরিণত হয়েছে স্পেন। প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত দেশটির ৩ লাখ ৭৮ হাজার মানুষের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে; যা পশ্চিম ইউরোপের মধ্যে সর্বোচ্চ।
দেশটিতে গত দুই সপ্তাহে সর্বোচ্চ এক লাখে ১৪৩ জন আক্রান্ত হয়েছেন। প্রতিবেশী দেশ ফ্রান্সে এই সংখ্যাটা মাএ ৫০ জনে। করোনায় দেশটিতে প্রায় ২৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। স্পেন কর্তৃপক্ষ বলছে, করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর পরপরই আংশিকভাবে সংখ্যা বেড়েছে রোগীর।
এ পর্যন্ত স্পেনে ৫৩ লাখ মানুষের করোনা নমুনা পরীক্ষা করা হয়। যা দেশটির মোট জনসংখ্যার ১১ দশমিক ৫ শতাংশ প্রায়। তবে স্পেনের প্রতিবেশী দেশগুলো তার ছেয়েও বেশী নমুনা পরীক্ষা করিয়েছে। জার্মানি তার মোট জনসংখ্যার ১২.২, স্পেন ১২.৮ ও ব্রিটেন ২২.১ শতাংশের করোনার নমুনা পরীক্ষা করিয়েছে।
কেএস/বার্তাবাজার