করোনায় আক্রান্ত ফেরদৌস ওয়াহিদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। আজ (শনিবার) দুপুরে জানা যায় করোনা আক্রান্ত হন তিনি। গতকাল (শুক্রবার) বিকেলে তার করোনা পজিটিভের রিপোর্ট পাওয়া গেছে।

বর্তমানে সম্মলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে আছেন জনপ্রিয় এই সঙ্গীতশীল্পি। এর আগে শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালটিতে ভর্তি করা হয় তাকে।

এ বিষয়ে শিল্পীর আত্মীয় শিমুল জানান, জ্বর নিয়ে সিএমএইচে ভর্তি করানো হয় ফেরদৌস ওয়াহিদকে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর