ইরানের ১৪ জন নাগরিকের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর পক্ষে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়।
১৪ জনের মধ্যে তেহরানের ইভিন কারাগারের প্রধান হোজাতুল্লাহ খোদাই সুরিও রয়েছেন।
শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এসব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
১৯৯০ সালে সুইজারল্যান্ডে একটি হত্যা মিশনে জড়িত থাকা ১৩ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সঙ্গে রয়েছে হোজাতুল্লাহ খোদাই সুরির নাম।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইভিন কারাগারে রাজনৈতিক বন্দিদের সঙ্গে যে নির্যাতন, নিষ্ঠুরতা, অমানবিকতা ও অবমাননাকর আচরণ করা হয়েছে তা তদারকি করেছেন সুরি।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে ২১ আগস্ট বার্ষিক ‘ডে অব রিমেমব্রান্স অব অ্যান্ড ট্রিবিউট টু দ্য ভিকটিমস অব টেরোরিজমের’ স্মরণ উপলক্ষে।
বার্তা বাজার / ডি.এস