জয়ের কাছে গিয়েও প্রথম টেস্টে হার। আর দ্বিতীয় টেস্ট তো গেল বৃষ্টির পেটে। তৃতীয় টেস্টেও বৃষ্টির হানা। তবে, বৃষ্টির চোখ রাঙানি কাটিয়ে ঠিকই মাঠে চলছে ইংল্যান্ড-পাকিস্তানের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।
প্রথম দিনের শুরুটা ইংল্যান্ডের খারাপ গেলেও দিনশেষে জ্যাক ক্রাউলি এবং জস বাটলারের ব্যাটিংয়ে ব্যাটফুটে চলে যায় পাকিস্তান। দ্বিতীয় দিন মাঠে নেমে সেই দুই ব্যাটসম্যানের সামনে বলতে গেলে দিশেহারা পাকিস্তানের বোলাররা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সাউদাম্পটন টেস্টে চলছিল দ্বিতীয় সেশনের খেলা। তাতে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৯১। ২০১ রানে জ্যাক ক্রাউলি এবং ১১৬ রান নিয়ে ব্যাট করছিলেন জস বাটলার।
কেএস/বার্তাবাজার