যেকোনো সময় দেশে করোনা পরিস্থিতির অবনতি হতে পারে: কাদের

দেশে যেকোনো সময় করোনা পরিস্থিতি বর্তমান সময়ের থেকে খারাপ কিংবা দ্বিতীয় ওয়েব শুরু হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (শনিবার) রাজশাহী জোনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মধ্যমে যোগ দেন সেতুমন্ত্রী। এসময় এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘দেশে করোনা সংক্রমণ একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে। বাড়ছেও না, কমছেও না। বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকালে বাংলাদেশের অবস্থান কিছুটা ভালো হলেও আত্মতুষ্টিতে ভোগার কোন সুযোগ নেই। নিউজিল্যান্ড, স্পেনসহ ইউরোপের অনেক দেশে দ্বিতীয় ওয়েব শুরু হয়েছে। বাংলাদেশেও যে কোনো সময় পরিস্থিতির অবনতি কিংবা দ্বিতীয় ওয়েব শুরু হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর