পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন গ্রামের মো: শামিমের মেয়ে সুমাইয়া আত্মহত্যার প্রতিবাদে শিক্ষক রাসেলের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার বিকাল ৮টায় ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিয়াচাপড়া উপ-শহরে কেন্দ্রীয় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রফিক মোশারফ সুমন, আশরাফ (সরকার), শফিকুল ইসলাম, আদনান হাসিব ইমন, আরমান হাসান রানা, চন্নু, হাকিম, মেহেদী হাসান, শহিদ, হাকিম, প্রিয়তম ও অন্যান্য ব্যাক্তিবর্গ।
বক্তারা কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক রাসেল আহাম্মেদ (রাসেল) কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার জন্য দাবি জানান।
মানববন্ধন চলাকালীন সময়ে কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন বন্ধ ছিল।
বার্তা বাজার / ডি.এস