সাকিব কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: ৬ জন নজরদারিতে

জাতীয় ক্রিকেট দলের বা-হাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়েকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরইমধ্যে সন্দেহভাজন ৬ জনের ফেসবুক আইডি শনাক্ত করা হয়েছে। এবং তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে।

আজ(শনিবার) এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম।

এসময় তিনি বলেন, সাকিবের মেয়েরে ছবিতে মন্তব্যগুলো ফেসবুক আইডি দিয়ে করা, তাই আইডিগুলো কারা ব্যবহার করছেন, তাদের আমরা ধরতে চাচ্ছি। সে কারণে আইডিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আইডিগুলো রিয়েল নাও হতে পারে, এছাড়া কাউকে ফাঁসানোর জন্য এমনটা হতে পারে। সবদিকই আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমরা পদক্ষেপ নিচ্ছি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর