বর্তমানে করোনা ভাইরাসের প্রভাবে গত ১৮ মার্চ থেকে চট্টগ্রামের সবগুলো বিনোদন কেন্দ্র পাঁচ মাসের বেশি সময় বন্ধ ছিল। আজ শনিবার (২২ আগস্ট) মাস্ক ব্যবহার বাধ্যতামূলকসহ ১৬ শর্তে চট্টগ্রামের সবগুলো বিনোদন কেন্দ্র খুলছে।
জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন বলেন, আমরা নগরীর সব বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলকসহ ১৬টি শর্ত বাস্তবায়ন সাপেক্ষে চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকে সব বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে আমাদের সকল শর্তগুলো যদি কোন বিনোদন কেন্দ্র না মানে তাহলে সে কেন্দ্রটি পুনরায় বন্ধ করে দেওয়া হবে।
ডিস ইলিয়াস হোসেন আরো বলেন, আমাদের এসব নির্দেশনা বিনোদন কেন্দ্রগুলো যথাযথ পালন করছে কিনা তা তদারকি করতে একটি ‘মনিটরিং টিম’থাকবে। এই ‘মনিটরিং টিম’সরেজমিনে নগরির বিনোদন কেন্দ্রগুলোতে গিয়ে এসব বিষয় তদারকি করবেন।
দর্শনার্থীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলকসহ যে ১৬টি শর্ত বাস্তবায়ন সাপেক্ষে চালু করা হচ্ছে বিনোদ কেন্দ্রগুলো-
১। পার্কের প্রবেশ পথে জীবানুমুক্ত ট্যানেল স্থাপন,
২। থার্মাল স্ক্যানারের মাধ্যমে দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা,
৩। পার্কে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের শারীরিক দূরত্ব বজায় রাখা,
৪। নপ্রবেশ পথে নিরাপদ শারীরিক দূরত্বের জন্য এক মিটার পরপর মার্কিং লাইন করা,
৫। পার্কে ময়লা ফেলার পাত্র ও স্যানিটাইজার অথবা হাত ধোয়ার ব্যবস্থা রাখা,
৬। পার্ক খোলার আগে-পরে এবং মধ্যবর্ত্তী সময়ে বিভিন্ন রাইড,
৭। শৌচারগার জীবাণুমুক্ত করা,
৮। দর্শনার্থীরা শৌচাগার ব্যবহারের পর দরজার হাতল,
৯। বেসিন জীবাণুমুক্ত করা,
১০। রাইডে দর্শনার্থীদের এক আসন পরপর বসানো এবং যেসব রাইডে শারীরিক দূরত্ব বজায় রাখা যাবে না সেগুলো বন্ধ রাখা।
১১। পার্কের প্রবেশপথ ও রাইডের কাছে তিন জনের বেশি জনসমাগম করতে না দেওয়া, স্বাস্থ্যবিধির বিষয়ে কর্মচারীদের প্রশিক্ষণ ও স্বাস্থ্য ১২। সুরক্ষা কাপড় পরা
নিশ্চিত করা,
১৩। পার্কের ভেতরে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বোর্ড,
১৪। লিফলেট বিতরণ করা এবং
১৫। ফুড কর্নারে বসে খাওয়া দাওয়া না করা।
করোনো ভাইরাসের কারনে গত ১৮ মার্চ চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করা হয়। সেইদিন দুপুর থেকে পুলিশ পতেঙ্গা সৈকতসহ চট্টগ্রাম নগরির বিভিন্ন উন্মুক্ত বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি ঠেকাতে কড়াকড়ি আরোপ করে।
আজ শনিবার থেকে বিনোদন কেন্দ্রগুলো খুললেও আগামীকাল রবিবার (২৩ আগস্ট) চট্টগ্রাম চিড়িয়াখানা খুলবে। চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, নগরীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো আজ থেকে খুললেও আগামীকাল থেকে খুলবে চট্টগ্রাম চিড়িয়াখানা। শুক্রবার (২১ আগস্ট) চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক ইলিয়াস হোসেন স্যার এ সিদ্ধান্ত দিয়েছেন। যেহেতু চিড়িয়াখানায় সবসময় ব্যাপক জনসমাগম হয়, সেজন্য বাড়তি প্রস্তুতি নিতেই একদিন বেশি সময় নেওয়া হয়েছে।
বার্তা বাজার কে.কে