প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯০৭ জন।
একই সময় আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ২৬৫ জন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন
আজ (শনিবার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে আরও সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন এবং মোট সুস্থ ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।
বার্তাবাজার/এসজে