শিক্ষকের লালসার শিকারের কথা জানিয়ে অনার্স পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষকের লালসার শিকারের কথা জানিয়ে আত্মহত্যা করেছেন অনার্স পড়ুয়া এক ছাত্রী। নিহত ওই ছাত্রীর নাম মাশফি সুমাইয়া। সে উপজেলার ষাটকাহন গ্রামের শামীম হোসেনের মেয়ে।

জানা যায়, পুলেরঘাট এলাকার কালিয়াচাপড়া চিনি কল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন রাসেল। সেই সুবাদে সুমাইয়ার সাথে পরিচয় হয় তার। সে একই জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের রহমত আলীর ছেলে।

সুমাইয়া শেষ স্ট্যাটাসটি বার্তা বাজারের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো,

‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর ধরে ছাত্রীকে ধর্ষনের পর অন্য মেয়কে বিয়ে করে ছাত্রীকে আত্বহত্যা করতে বাধ্য করা আমার প্রিয় শিক্ষক। আর সেই ভাগ্যবান ছাত্রী আমি নিজে। আল্লাহ আমায় মাফ করো। দেশে এমন শিক্ষক আর কোনো ছাত্রীর জীবনে না আসুক। সবাই আমায় মাফ করেবেন। সদ্য এসএসসি পাশ করা একটা মেয়ে বিয়ের মানে এসব জানতামেই না ভদ্র স্যারকে বিশ্বাস করতাম যা বলতো তাই শুনতাম। যাই তোক ভাল যাক সে….বিদায়’।

এই স্ট্যাটাস দিয়েই ওই ছাত্রী আত্মহত্যা করলে আজ (শনিবার) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান বার্তা বাজারকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম সংগঠিত বিষয়ে সে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর