চট্টগ্রামে মহিলা কলেজে আগুন

বন্দরনগরী চট্টগ্রামের এনায়েত বাজার মহিলা কলেজের স্টোর রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে টিনশেড পাঁচটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। আজ (শনিবার) সকালে গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

নগরীর নন্দকানন ফায়ার স্টেশনের কর্মকর্তা লিটন বড়ুয়া জানান, মহিলা কলেজে টিন দিয়ে তৈরি ৫টি কক্ষের মধ্যে ৩টি স্টোর রুম হিসেবে এবং ২টিতে দারোয়ানরা থাকতেন। শনিবার সকালে দারোয়ানদের থাকার একটি কক্ষে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। এতে পাশাপাশি থাকা ৫টি টিনের কক্ষ পুড়ে যায়। ’

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও নির্বাপণ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ফায়ার সার্ভিসের ৩ জন কর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সকাল সাড়ে ১০টায় সৃষ্ট এই অগ্নিকাণ্ড প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর