ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলা তসরা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় পাকুন্দিয়ার ২ গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তারা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোস্তাকিম ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইদুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা ও নান্দাইল হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আজ (শনিবার) সকালে গরু বোঝাইকৃত ঢাকা মেট্টো ঢ- ১৪-৪৩৫৭ নামে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে দাড়ানো অপর আরেকটি ঢাকা মেট্টো-১৫-৭৩৩০ নামক একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এ সময় মোস্তাকিম ঘটনাস্থলেই নিহত হয়। সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এছাড়া ৪টি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং আরো ৩ জন ব্যাক্তি ও ২৫টি গরু মারাত্মক আহত অবস্থায় রয়েছে।
নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ীর চালক পলাতক রয়েছে।
বার্তা বাজার/এস.আর