৪৩ দিনেই সরকার সাড়ে ১১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে

চলতি ২০২০-২০২১ অর্থবছর শুরু হওয়ার প্রথম ৪৩ দিনেই সাড়ে ১১ হাজার কোটি ঋণ নিয়েছে সরকার। একইসাথে পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া আগের ২ হাজার ৫৩৬ কোটি টাকা। কেন্দ্রীয় বাংক সূত্রে এসব তথ্য জানা গিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, চলতি অর্থবছরের শুরু থেকে গত ১২ আগস্ট পর্যন্ত এই ৪৩ দিনে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ১০ হাজার ৯৫৯ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। তবে এইসময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ না নিয়ে আগের দুই হাজার ৫৩৬ কোটি টাকার ঋণ পরিশোধ করেছেন। যার ফলে ব্যাংক থেকে সরকারের নেয়া নতুন অর্থবছরে নিট ঋণের পরিমান দাড়িয়েছে ৮ হাজার ৪২২ কোটি টাকা।

সূত্র জানায়, চলতি বছরের গত ১২ আগস্ট পর্যন্ত সরকারের মোট ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িযেছে এক লাখ ৪৬ হাজার ৬৭৯ কোটি টাকা। গত অর্থবছর শেষে (৩০ জুন পর্যন্ত) এর পরিমাণ ছিল এক লাখ ৩৫ হাজার ৭২০ কোটি টাকা।

অপরদিকে, গেল অর্থবছর শেষে সরকারের কাছে কেন্দ্রীয় ব্যাংকের পাওনা ছিল ৪৪ হাজার ৩৮৬ কোটি টাকা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর