ভারত-পাকিস্তান সীমান্তের ভারতের পাঞ্জাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ৫ জন নিহত হয়েছে। নিহতরা কোন দেশের নাগরিক তা জানায়নি বিএসএফ, তবে তাদেরকে অনুপ্রবেশকারী বলে দাবী করেছে বাহিনীটি।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বিএসএফ’র বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
তাদের দাবি, অনুপ্রবেশকারীরা তারন জেলার খেমকারান সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ভারতের পাশ দিয়ে প্রবেশের চেষ্টা করছিল। এসময় থামতে বলা হলে তারা বিএসএফের দায়িত্বরত সদস্যদের ওপর গুলি চালায়। এসময় দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ ৫ অনুপ্রবেশকারী নিহত হয়।
বার্তাবাজার/এসজে