আজ মোশাররফ করিমের জন্মদিন

অভিনেতা মোশারফ করিমের আজ জন্মদিন। ১৯৭১ সালের ২২ আগস্ট ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি বরিশালে। বাংলাদশের টেলিভিশনের পর্দায় ব্যতিক্রমী ও শক্তিশালী অভিনয়শিল্পী হিসাবে নিজের নামকে তিনি নিজেই প্রতিষ্ঠা করেন।

অন্যতম জনপ্রিয় মোশাররফ করিমের অভিনয়ে দক্ষতা জন্ম নেয় তার স্কুল থিয়েটারে। ১৯৮৬ সালে মাধ্যমিক পাশ করেন। তখন থেকে তার অভিনয়ের প্রতি ভালবাসা অন্য মাত্রা নেয় ও তিনি তারিক আনাম খান-এর নাট্যকেন্দ্র মঞ্চদলে যোগদান করেন। তিনি এখনও এই নাট্যদলের সদস্য।

১৯৯৯ সালে এক পর্বের নাটক ‘অতিথি’-তে অভিনয়ের মাধ্যমে তার ছোট পর্দায় পদার্পণ। নাটকে তার সত্যিকার পথচলা শুরু হয় ২০০৪ সাল থেকে। ২০০৪ সালে তিনি দুটি নাটকে অভিনয় করেন, যা অভিনয়জগতে তাকে এক অধ্যাবসায়ী চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। মোশাররফ করিম নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০০৪ সালে আমজাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত জয়যাত্রা চলচ্চিত্রে একজন ময়রার চরিত্রে অভিনয় করেন। এটি তার অভিনীত প্রথম চলচ্চিত্র।

মোশাররফ করিম ২০০৪ সালের ৭ই অক্টোবর রোবেনা রেজা জুঁই কে বিয়ে করেন। জুঁইও নাট্য অভিনয়শিল্পী। তাদের একমাত্র সন্তান রোবেন রায়ান করিম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর