ময়মনসিংহের ভালুকা ও নান্দাইল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় কয়েক ঘন্টার ব্যবধানে ৮ জন নিহত হয়েছেন। আজ (শনিবার) সকালে দু’টি দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ ব্যুরো প্রধান জানান, ময়মনসিংহের ভালুকায় সড়ক দূর্ঘটনায় ৬জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় একটি প্রাইভেটকার ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিচে ঢুকে পরে।এতে প্রাইভেটকারের ভিতরেই চাপা পরে ১শিশু, ২জন নারী ও ৩জন পুরুষসহ ৬জন নিহত হয়। প্রাথমিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে বার্তা বাজারের নান্দাইল প্রতিনিধি জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার তসরা নামক স্থানে শনিবার সকালে সড়ক দূর্ঘটনায় মোস্তাকিম ও সাইদুল ইসলাম নামে দুই ব্যাক্তি নিহত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও নান্দাইল হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গরু বোঝাইকৃত ঢাকা মেট্টো ঢ- ১৪-৪৩৫৭ নামে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে দাড়ানো অপর আরেকটি ঢাকা মেট্টো-১৫-৭৩৩০ নামক একটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে।
এতে কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাচ্চু মিয়ার পুত্র মোস্তাকিম ও একই গ্রামের আব্দুল খালেকের পুত্র সাইদুল ইসলাম গুরুতর আহত হলে একজন ঘটনাস্থলেই নিহত হয়। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এছাড়া ৪টি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং আরো ৩ জন ব্যাক্তি ও ২৫টি গরু মারাত্মক আহত অবস্থায় রয়েছে।
বার্তাবাজার/এসজে