সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক স্থানে প্রাইভেটকারের চাপায় অনিক শেখ (২৩) নামে একজন পথচারী মারা গেছে।

শুক্রবার (২১ আগষ্ট) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক শেখ উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়ই হাজী গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় চালক এবং প্রাইভেটকারটি আটক করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।

অনিক শেখের চাচাতো ভাই মো.লোকমান হোসেন জানান, রাত ৯ টার দিকে দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকার অনিককে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। অনিক নিমতলা সিঙ্গার কোম্পানীতে চাকরী করত। ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আ:বাসেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, চালক এবং প্রাইভেটকারটি থানায় আটক আছে, মামলার প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর