কানাডায় দফায় দফায় মসজিদে হামলা

কানাডার টরোন্টোতে গত তিন মাসে মসজিদ টোরোন্টোতে বেশ কয়েকবার হামলার ঘটোনা ঘটেছে। সর্বশেষ গত রোববার আবার হামলা হয়েছে। হামলায় গুরুতর ক্ষতি না হলেও মসজিদের বেশ কিছু জানালা ভেঙে গেছে। মসজিদে আগত মুসুল্লীদের মাঝে দেখা দিয়েছে হতাশা ও উদ্বেগ।

মুসুল্লীরা এই হামলার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন। এই হামলা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে করা হচ্ছে বলেও তারা দাবী করেন।

আন্তর্জাতিক বার্তাসংস্থা আল-জাজিরার এক খবরে বলা হয়, হাসাম মুনির (২৫) নামে এক যুবক নিয়মিত এই মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন কিন্তু এই হামলার পর তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

আল-জাজিরাকে তিনি জানান, ঘটনাপ্রবাহে মনে হচ্ছে কোনো গ্রুপ বা ব্যক্তি মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করছে, যা গ্রহণযোগ্য নয়। এই মসজিদে যারা দায়িত্ব পালন করেন এবং নামাজ আদায় করেন তাদের বিষয়েই শুধু আমি উদ্বিগ্ন এমন নয়। একই সঙ্গে এ ধরনের হামলা আমাদেরকে জানিয়ে দেয় অবহেলার আর ঘৃণার বিষয়। যা এই সমাজে বিদ্যমান।

তিন সপ্তাহের মধ্যে ওই মসজিদটির জানালার গ্লাস ভাঙা দেখা যায় এ সপ্তাহে। এমএসির আরো একটি মসজিদ ভাঙচুর করা হয়েছে। তিন মাসের মধ্যে এ নিয়ে ৬ বার স্থানীয় মসজিদগুলোতে হামলা হলো। জানালা ভাঙা ছাড়াও মসজিদের ভিতরে প্রবেশের চেষ্টা করেছে হামলাকারীরা।

তারা মসজিদের দেয়ালে ও জানালায় বর্ণবাদী লেখা লিখে গেছে। এমএসি রোববার এক বিবৃতিতে বলেছে, এ ধরনের হামলা এখন ঘনঘন হচ্ছে। তাই পুলিশি ব্যবস্থা নেয়ার জন্য আমরা আর অপেক্ষা করতে পারি না। স্থানীয় কর্তৃপক্ষের এ বিষয়ে ব্যবস্থা নিয়ে সুরক্ষা নিশ্চিত করা উচিত। এসব হামলার মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে ভীতি প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে।

আল জাজিরাকে এক ইমেইলে পাঠানো প্রশ্নের জবাবে টরোন্টো পুলিশ বলেছে, ১লা জুন থেকে দুটি মসজিদে দুর্বব্যহার ও ক্ষতির বিষয়ে বেশ কয়েকটি রিপোর্টের বিষয়ে তারা অবহিত। বিবৃতিতে তারা জানায়, বর্তমানে ৬টি আলাদা অনুসন্ধান চলছে এবং গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর