নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার তসরা নামক স্থানে শনিবার সকালে সড়ক দূর্ঘটনায় মোস্তাকিম ও সাইদুল ইসলাম নামে দুই ব্যাক্তি নিহত হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও নান্দাইল হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গরু বোঝাইকৃত ঢাকা মেট্টো ঢ- ১৪-৪৩৫৭ নামে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে দাড়ানো অপর আরেকটি ঢাকা মেট্টো-১৫-৭৩৩০ নামক একটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে।

এতে কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাচ্চু মিয়ার পুত্র মোস্তাকিম ও একই গ্রামের আব্দুল খালেকের পুত্র সাইদুল ইসলাম গুরুতর আহত হলে একজন ঘটনাস্থলেই নিহত হয়। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এছাড়া ৪টি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং আরো ৩ জন ব্যাক্তি ও ২৫টি গরু মারাত্মক আহত অবস্থায় রয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে তবে গাড়ীর চালক পলাতক রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর