করোনাভীতি কমলেও কমেনি মৃত্যু, লাশের সংখ্যা ছাড়াল ৮ লাখ

মহামারী করোনা নিয়ে বিশ্বে যে আতঙ্ক ছিল তা অনেকটাই কেটে গেছে। এখন মানুষজন স্বাস্থ্যবিধি মেনে বাইরে বের হচ্ছে। মোটামুটি স্বাভাবিক জীবন যাপন শুরু করেছে। কিন্তু কমেনি মৃত্যুর সংখ্যা। মৃত্যুর বহরে ৮ লাখেরও বেশি লাশ যুক্ত হওয়ার পাশাপাশি আক্রান্তের সংখ্যাও দাঁড়িয়েছে ২ কোটি ৩১ লাখে।

আজ (শনিবার) পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে দেয়া তথ্যমতে, করোনায় মোট মৃতের সংখ্যা ৮ লাখ ৩ হাজার ২০০ জন।

মৃত্যুর তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১ লাখ ৭৯ হাজার ২০০ জন মারা গেছে। এরপরেই ব্রাজিলের স্থান। আমাজন মহাবন ঘেরা দেশটিতে ১ লাখ ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে।

প্রায় ৬০ হাজার মৃত্যু নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে মেক্সিকো। করোনাভাইরাসের নতুন হটস্পট ভারতে এখন পর্যন্ত মারা গেছেন ৫৬ হাজারের মতো। দেশটি রয়েছে চতুর্থ স্থানে। অবশ্য ৩০ লাখের কাছাকাছি আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে আছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর