কুড়িগ্রামে স্বামীর দায়ের কোপে গৃহবধূর মৃত্যু

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে আনোয়ারা বেগম (৩৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১০ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (ব্যাপারীটারী) গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূ হলেন, ওই গ্রামের নজির হোসেনের স্ত্রী। স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল ও পুলিশ জানায়, সংসারের অভাব-অনটন নিয়ে আগে থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো। শুক্রবার রাতের খাবার শেষে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে এক পর্যায়ে দু’জনেই ঝগড়া বিবাদের জড়িয়ে পড়েন।

এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী নজির হোসেন দেশীয় অস্ত্র দা দিয়ে তার স্ত্রী আনোয়ারা বেগমের ঘাড়ে কোপ মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা বেগম। পরে গ্রামবাসী ও পরিবারের লোকজন ঘাতক নজির হোসেন বেঁধে রেখে পুলিশের কাছে সোপর্দ করেন।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে। ঘটনায় অভিযুক্ত নজির হোসেনকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর