বগুড়ায় একুশে আগস্ট গ্রেনেড হামলার কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে দূর্বৃত্তদের হামলায় ৪ ছাত্রলীগ নেতাসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী আহত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাতে জেলার নন্দীগ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- নন্দীগ্রাম পৌর ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন (১৮), উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক তারেক মাহমুদ ডিউ (২৮),পৌর ছাত্রলীগের সভাপতি, মশিউর রহমান (২৬), ছাত্রলীগ নেতা আল জাহিদ (২৩) এবং আবু শহীদ রাজিব (২৪)।
নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার কর্মসূচি শেষে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মোাটরসাইকেলযোগে ফিরছিলেন। পথিমধ্যে কাথম নামক স্থানে কোয়ালিটি ফিডের সামনে পথরোধ করে লোহার রড, রামদা ও হাসুয়া দিয়ে কুপিয়ে ৫ জনকে গুরুতর আহত করে একদল যুবক। খবর পেয়ে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবীর জানান, নিজেদের মধ্যে বিরোধের জের ধরে হামলা হতে পারে বলে মনে করা হচ্ছে।
বার্তাবাজার/এমকে