করোনায় আক্রান্ত হওয়ার পরেও ২১শে আগস্টের দলীয় অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে অংশ নিয়েছেন মেহেরপুর-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান।
গতকাল (শুক্রবার) ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভায় তিনি অংশ নিয়েছেন। অথচ তার বাড়িতে এখনও উপজেলা প্রশাসনের লকডাউন স্টিকার ঝুলানো আছে। গত ১৩ আগস্ট সপরিবারে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি বাসায় অবস্থান করছিলেন।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাত ৯টায় গাংনী পৌর শহরের থানা পাড়া সড়কে সাংসদের ভাড়া বাসার সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে সাংসদ সাহিদুজ্জামান উপস্থিত থেকে বক্তব্য দেন।
সূত্র-প্রথম আলো।
বার্তাবাজার/এসজে