ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের সাদিপুর নামক স্থান থেকে হাত,পা, মুখ ও চোখ বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, ‘ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। স্থানীয়রা মৃতদেহ চিনতে পারে নাই। তবে মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য আমরা চেষ্টা করছি।’
বার্তাবাজার/এমকে