লালমনিরহাট যুবকের থাপ্পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় যুবকের থাপ্পড়ে অসুস্থ হয়ে অটোরিকশার ম্যাকানিক কেসব চন্দ্র বর্মণ (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এর আগে দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের দক্ষিণ মুসরাত মদাতীর মালির স্কুলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মালির স্কুল মাঠে কয়েকজন যুবক ফুটবল খেলছিলো। ওই সময় হঠাৎ করে ফুটবল খেলা নিয়ে যুবকদের মধ্যে দুগ্রুপে মারামারি শুরু হয়। পরে তাদের মারামারি থামাতে গেলে ওই যুবকরা কেসব চন্দ্র বর্মণকে গালাগালি করেন। পরে লিয়ন নামে এক যুবক কেসব চন্দ্র বর্মণকে থাপ্পড় দেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো সাজ্জাত জানান, পরিবার থানায় অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর