আ’লীগের শুন্য হওয়া প্রেসিডিয়াম পদগুলোতে যারা আসতে পারেন

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের দু’জন সিনিয়র রাজনীতিবিদের মৃত্যুর পর শূন্য হয়ে পড়েছে দলটির দু’টি প্রেসিডিয়াম সদস্যের পদ। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর পর খালি হওয়া প্রেসিডিয়াম দু’টো পদে কারা আসতে যাচ্ছেন তা নিয়ে কৌতুহলের অন্ত নেই রাজনৈতিক মহলে।

ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রবীণ আইনজীবী আবদুল বাসেত মজুমদার এবং মৎস্য ও পশু সম্পদমন্ত্রী শ.ম রেজাউল করিম আওয়ামী লীগের প্রেসিডিয়ামে আসতে পারেন।

দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীর সদস্য সংখ্যা হবে ১৯ জন।’ কিন্তু ২০১৯ সালের ২১শে ডিসেম্বর দলের ২১তম জাতীয় সম্মেলনে একটি পদ ফাঁকা রেখে সভাপতিমণ্ডলীর ১৮ জন সদস্যের নাম ঘোষণা করা হয়।

প্রেসিডিয়াম সদস্য হিসাবে সর্বশেষ সন্মেলনে পদে আসীন হন শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। তবে সম্প্রতি দু’জন নেতার মৃত্যুর পর তাদের পদগুলোও খালি হয়ে যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর