করোনা সংক্রমণ পরিস্থিতিতে অভিবাসীদের নিয়ে কাতারভিত্তিক আল-জাজিরা টিভিতে সাক্ষাৎকার দেয়া বাংলাদেশি নাগরিক সেই রায়হান কবির অবশেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।
শুক্রবার (২১ আগষ্ট) দিবাগত রাত দেড়টার দিকে রায়হান কবিরের বাবা শাহ আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতণর করে। পরে রিসিভি করেছি। রায়হান আমার কাছে আছে। সে সুস্থ আছে, ভালো আছে। কোনো সমস্যা নেই।
তিনি আরও বলেন, আমার ছেলেকে ফিরে পেতে আপনারা সাংবাদিকরা সবচেয়ে বেশি সহায়তা করেছেন। তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তাকে ফিরে পেয়েছি এতেই খুশি, তার পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ।
এর আগে রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়া ইনসাইট ১২ জুলাই এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক আব্দুল হামিদ বাবর বলেছেন, বাংলাদেশি নাগরিক রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।
বার্তাবাজার/এমকে