করোনা নিয়ে সুখবর দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বব্যাপী সংকট তৈরি করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর থেকে বাঁচতে ভ্যাকসিন ছাড়া উপায় নেই। তাই ভাইরাস থেকে বাঁচতে বিজ্ঞানীরা ভ্যাকসিন আবিষ্কার করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৮ লাখ। একদিনে নতুন করে আরও শনাক্ত হয়েছে দুই লাখ ৬৭ হাজার। মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি।

বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী ও গবেষকদের প্রচেষ্টায় ইতোমধ্যে করোনার বেশকিছু সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ সফল হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেইয়েসুস জানিয়েছেন, আগামী দুই বছরেরও কম সময়ের মধ্যে পৃথিবী থেকে বিদায় নিতে পারে এই করোনা মহামারি।

শুক্রবার হু-র সদর দফতর জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লুর উদাহরণ টেনে সাংবাদিকদের বলেছেন, স্প্যানিশ ফ্লু মোকাবিলা করতে দুই বছর সময় লেগে গিয়েছিল। তবে বর্তমানে প্রযুক্তি যে পরিমাণ উৎকর্ষ সাধন করেছে তাতে আশা করা যায়, খুব অল্প সময়ের মধ্যে এই ভাইরাসকে নির্মূল করতে সক্ষম হবে বিশ্ব। এজন্য জাতীয় ঐক্য ও বৈশ্বিক সংহতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর