বৃষ্টি যেন পিছু ছাড়ছে না পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে। দ্বিতীয় টেস্ট পুরোটা তো গেলো বৃস্টির পেটে। তৃতীয় টেস্টের প্রথম দিনেও বৃস্টির হানা। যার ফলে নির্ধারিত সময়ে হয়নি টস। পরে যখন খেলা শুরু হয়, টস জিতে ব্যাটিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে ছিল না ইংল্যান্ড। পাকিস্তানি বোলারদের তোপে একটা সময় ১২৭ রানে ৪ টপ অর্ডারকে হারিয়ে বিপদই দেখছিল স্বাগতিকরা।
জ্যাক ক্রলির ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে শুরুর ধাক্কা সামলিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংলিসরা। সাউদাম্পটনে দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে এগিয়ে সুবিধাজনক স্থানে নেন ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। ১ম দিন শেষে ১৭১ রানে অপরাজিত আছেন এই ইংশিস ব্যাটসম্যান।
১ম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৩৩২ রান। বাটলার ৮৭ এবং জ্যাক ক্রলি ১৭১ রানে নিয়ে মাঠে রয়েছেন। পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ ২টি, শাহীন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ নেন সমান একটি করে উইকেট।
কেএস/বার্তাবাজার