রাঙামাটিতে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু লারমা ও এমএন লারমা গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। আর এ পরিস্থিতিতে বাঘাইছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে।
গতকাল(শুক্রবার) রাত ৯টার দিকে উপজেলা সদরের বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবঙ্গছড়া ব্রিজের পাশ থেকে জেএসএস (এমএন লারমা) দলের বাবুপাড়া দলীয় কার্যালয় লক্ষ্য করে জেএসএস (সন্তু লারমা) দলের লোকজন গুলি ছোড়ে। এসময় এমএন লারমা দলের পক্ষ থেকেও পাল্টা জবাব দেওয়া হয়। এতে উভয়পক্ষের কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তবে গুলির শব্দে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছি।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আসাদ বলেন, পাহাড়ের আঞ্চলিক দুই দলের মধ্যে গুলির ঘটনা ঘটছে। আমারা ঘটনার কারণ জানার চেষ্টা করছি। এলাকা এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
কেএস/বার্তাবাজার