বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) নবনির্মিত কেন্দ্রীয় মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আসর নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, দপ্তরপ্রধান, কর্মকর্তা, কর্মচারি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় মুসুল্লীসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা এবং মসজিদ নির্মানকারী প্রতিষ্ঠানের ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

নবনির্মিত মসজিদে নামাজ আদায়ের পর উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর স্বপ্নের একটি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধুর এ স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

ছবি: বার্তা বাজার।

এসময় উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫’র ১৫ আগস্ট শাহাদাত বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকলের রূহের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের আধুনিক স্থাপত্য শৈলীর দৃষ্টিনন্দন কারুকার্য খচিত তিনতলা বিশিষ্ট এ মসজিদটিতে একসাথে ২৫০০ জন মুসুল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন। মসজিদটির নির্মাণ ব্যয় হয়েছে প্রায় সাত কোটি টাকা। কেন্দ্রীয় এ মসজিদটির নির্মান কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের জানুয়ারি মাসে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর