মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত থাকার কথা থাকলেও নতুন করে আবারও নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটি। বাংলাদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আরও ১ বছরের নিষেধাজ্ঞা থাকবে দেশটিতে।
মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ফায়াজ ইসমাইল বৃহস্পতিবার বলেন, ২০১৯ সালে ঘোষিত কোটা পদ্ধতি অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের জন্য মালদ্বীপে বসবাস করতে পারবেন প্রতিটি দেশ থেকে আসা মোট দেড়লাখ অভিবাসী।
মন্ত্রীর কথা অনুযায়ী বাংলাদেশ এই সংখ্যা পেরিয়ে গেছে। এছাড়া দেশটির একটি ইংরেজি অনলাইন সংবাদ দ্য এডিশন তাদের প্রতিবেদন জানিয়েছে, বাংলাদেশি অভিবাসীরা কোটা অতিক্রম করে ফেলেছে। তাই বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো থেকে শ্রমিক আসতে পারবে।
তবে পেশাদার কর্মীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন মালদ্বীপের এই মন্ত্রী।
এদিকে মালদ্বীপের ইমিগ্রেশন জানিয়েছে, কাজের ভিসা নিয়ে মালদ্বীপ যাওয়া এক লাখ ৪৪ হাজার ৬০৭ জন শ্রমিকের মধ্যে বর্তমানে অবৈধভাবে বসবাস করছেন ৬৩ হাজার অভিবাসী।
বার্তা বাজার / ডি.এস