ঘরের উপর থেকে পড়ে প্রাণ গেল দর্জির

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রান্না ঘরের উপর থেকে পড়ে মকবুল হোসেন (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন দর্জি।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আতমাগছ এলাকায় এ ঘটনা ঘটে। মকবুল হোসেন দর্জি ওই এলাকার মৃত ইমাল উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার সন্ধ্যায় মকবুল হোসেন তার বাড়ির রান্না ঘরের চালের ছিদ্র দিয়ে বৃষ্টির পানি পড়ার কারণে তিনি রান্না ঘরের চালার উপর উঠেন ছিদ্র বন্ধ করার জন্য। এসময় সেখান থেকে পা পিছলে মাটিতে পড়ে যায়।

তাৎক্ষনিক স্থানীয় ও পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়।

দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন-উল হক, রান্না ঘরের উপর থেকে পড়ে মকবুল হোসেন নামে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর