চাকরির প্রলোভন দেখিয়ে নারীকে গণধর্ষণ!

এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১) আগষ্ট সকালে আশুলিয়া থানার পুলিশ পলাশবাড়ি এলাকা থেকে অভিযুক্ত বখাটে মমিন ও রফিকুলকে আটক করেছে।

আটকরা হলেন, বখাটে মো. মমিন (২৫) নাটোরের সিংড়া উপজেলার মোবারক হোসেনের ছেলে এবং রফিকুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার। এছাড়া আরিফ নামে ঘটনার সাথে এক বখাটে জড়িত সে পলাতক রয়েছে।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী শ্রমিককে চাকরির দেয়ার কথা বলে তার পূর্ব পরিচিত সহকর্মী মমিন মুঠোফোনে ডেকে নিয়ে যায়। পরে তাকে কৌশলে পলাশবাড়ি কাঠালতলা এলাকার হক ভিলার ৯তলা ভাড়া বাসায় নিয়ে আসে। বাসায় আটকে রেখে মমিন ও তার দুই বন্ধু রফিকুল এবং আরিফ মিলে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।

ধর্ষন শেষে বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় বিষয়টি জানিয়ে ভুক্তভোগী ওই নারী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।

আশুলিয়া থানার এসআই কামরুজ্জামান জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক দুইজনকে আটক করা হয়েছে। এবং ধর্ষণের শিকার ওই নারীকে থানা হেফাজতে রাখা হয়েছে। এছাড়া আরিফ নামে আরও একজন পলাতক রয়েছে।

তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তদেরকে আদালতে পাঠানো হবে এবং ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ওসিসিতে পাঠানো হবে।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর